তৃতীয়বারের মতো ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক মো. নূরুজ্জামান

আপডেট : ০৩ মে ২০১৯, ১৮:৫৫

২০১৯ সালের ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলা সদরের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুজ্জামান। 

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে মো. নুরুজ্জামানকে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে (মাধ্যমিক) নির্বাচিত করা হয়। এর আগে তিনি গফরগাঁও উপজেলা ও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পরপর তিন বছর ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। 

আরো পড়ুন: দুর্যোগের সময় জনগণের পাশে থাকতে বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

মো. নুরুজ্জামান ২০০৫ সালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন। নুরুজ্জামন গফরগাঁও উপজেলা আইসিটি কমিটির সভাপতি এবং ময়মনসিংহ জেলার আইসিটি অ্যাম্বাসেডরের (এটুআই প্রজেক্ট ) দায়িত্ব পালন ছাড়াও গফরগাঁও উপজেলা আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টারের একজন আইসিটি প্রশিক্ষক হিসেবে কাজ করেন। 

ইত্তেফাক/এমআই