পাকিস্তানের নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সুপ্রিম কোর্টে কাদরির আপিল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
পাকিস্তানে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আওয়ামী তেহরিকের প্রধান তাহির-উল-কাদরি। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে এই কমিশন পুনর্গঠন করতে হবে। খবর ডন-এর। আবেদন করার পর আদালতের বাইরে কাদরি সাংবাদিকদের বলেন, বর্তমান নির্বাচন কমিশন অসাংবিধানিকভাবে গঠিত হয়েছিল। এটি অবৈধ। তিনি জানান, সংবিধানের ২১৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে প্রত্যেক প্রদেশ থেকে তিনজনের নাম প্রস্তাব করতে হবে। কিন্তু বর্তমান কমিশন গঠনের সময় সেই আইন অনুসরণ করা হয়নি। তিনি নিজেই এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলেও জানান কাদরি। গত বুধবার তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান কাদরির সঙ্গে একমত পোষণ করেন এবং একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।