মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
মানিকগঞ্জের সিংগাইরে ঘোনাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী গ্রেস মজীনা, হিলারি ক্লিন্টনের অফিস ম্যানেজার ক্যারি কোলম্যান, গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শাজাহান। গতকাল সকাল ১০টার দিকে ঘোনাপাড়া মিনু আরা বেগমের বাড়িতে ড্যান ডব্লিউ মজীনাসহ তার সঙ্গে থাকা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন গ্রামীণ ব্যাংকের সদস্যরা। মজীনা গ্রামীণ ব্যাংকের সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ড্যান ডব্লিউ মজীনা গুঁড়ি কোটা, পিঠা বানানো, খইভাজা ঘুরে দেখা ছাড়াও কারুশিল্পী ও মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।