ঢাবির একাউন্টিং এলামনাই পুনর্মিলনী ২২ মার্চ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসটিতে অনুষ্ঠিত হবে। এতে হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র- ছাত্রী, তাদের স্পাউজ ও সন্তানরা অংশগ্রহণ করতে পারবে। দিনব্যাপী এই পুনর্মিলনীতে আকর্ষণীয় নানা আয়োজনের সাথে থাকছে প্রাক্তন ছাত্র- ছাত্রীর মেধাবী সন্তানদের একাডেমিক এ্যাওয়ার্ড প্রদান, ড. হাবিবুল্লাহ মেমোরিয়াল লেকচার ও গোল্ড মেডেল প্রদান, রমজান আলী মেমোরিয়াল ফাউন্ডেশন বৃত্তি প্রদান, পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে। বিস্তারিত জানতে- এস এম ওয়াহিদুজ্জামান বাবর ০১৭১১৬৮৪৯৮২, একেএম মাহফুজুর রহমান জলিল ০১৮১৯২১৫১৫৭, গিয়াস উদ্দিন ০১৭১৪৩৯৬১৩৩ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি