আজ শুক্রবার কুতুববাগ দরবার শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ফার্মগেট আনোয়ারা উদ্যানে ওরস মাঠে জুমা শেষে মোনাজাত হবে। লাখো মুসল্লির এই মাহফিলে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় নসিহতবাণী ও মোনাজাত করবেন শাহ্সুফি মাওলানা হযরত জাকির শাহ্। গতকাল বৃহস্পতিবার থেকে কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু হয়েছে। গতকাল জিকির-আসকার, মোরাকাবা, মোশাহাদা, ওয়াজ নছিহত, মিলাদ-মাহফিলসহ রাতভর চলে বিশেষ বয়ান। এছাড়া গরু, মহিষ, উটসহ শতাধিক গবাদি পশু কোরবানী করা হয় এবং সবার মধ্যে তবারক বিতরণ করা হয়। জুমা শেষেও তবারক বিতরণ করা হবে।
