বাংলা ভাষা শিক্ষক পর্ষদের আজ ৪র্থ সম্মেলন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নায়েম-এ শুরু হচ্ছে বাংলা ভাষা শিক্ষক পর্ষদ আয়োজিত চতুর্থ সম্মেলন। দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ। দ্বিতীয় দিনে ঢাকা কলেজের অডিটরিয়ামে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মনসুর মুসা ও অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা ভাষা শিক্ষক পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আয়েশা বেগম।