শোক সংবাদ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
আলহাজ্ব মুহাম্মদ ফজলুর রহমান রাজশাহীর গোদাগাড়ীস্থ বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ ফজলুর রহমান, এম.এ.বি.টি (৯০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও ছয় কন্যা রেখে গেছেন। নামাজে জানাজা শেষে ফরিদপুরস্থ নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মো. রেজাউল করিম ফকির দৈনিক মানবজমিনের হালুয়াঘাট প্রতিনিধি সাংবাদিক মোঃ রেজাউল করিম ফকির অপু (৪৭) কিডনী ও হূদরোগজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ আগারগাঁওয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, কন্যা, পুত্র রেখে গেছেন। নিত্যানন্দ বণিক কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডীদ্বার গ্রামের শ্রী নিত্যানন্দ বণিক (৭০) গত বুধবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার চন্ডীদ্বার শ্মশানঘাটে তার মরদেহ সত্কার করা হয়। জাহানারা বেগম দৈনিক ইত্তেফাকের খুলনা অফিসের স্টাফ তারিকুল আলমের মা জাহানারা বেগম (৬৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।