ব্রি.জে.ডা. এমআর খান
আজ দেশের প্রথম ইএনটি মাইক্রো সার্জন ও নাক-কান-গলা এবং হেড-নেক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মাসুদুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে বাদ জুমা পরিবারের পক্ষে থেকে মিলাদ মাহিফল, খতমে কুরআন ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু
আজ ৯০-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ আছর ঢাকা অফিসার্স ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ ও তার পরিবারের পক্ষ হতে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
