কুলখানি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
মাসুদ-উস-সুলতান আজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক কর আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মাসুদ-উস-সুলতানের আত্মার শান্তি কামনায় বাদ আসর মরহুমের নিজ বাসভবনে ৩/২০৪ (ইস্টার্ন পীস) পীর সাহেবের গলি, শান্তিনগর, ঢাকা-১২১৭ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এম এ রহিম সাবেক সচিব ড. এ এম এ রহিমের কুলখানি আজ শুক্রবার বাদ আসর রাজধানীর বনানীর বি ব্লকের ২১ নম্বর সড়কের ৫৭ নম্বর বাসায় অনুষ্ঠিত হবে। কুলখানিতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার তিনি ইন্তেকাল করেন।