মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সর্দার গুলিবিদ্ধ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৮
মহেশখালীর কুতুবজোমে বঙ্গোপসাগরের দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর সাথে পুলিশের বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান জাম্বু গুলীবিদ্ধ ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড গুলীর খোসা, রাম দা ও কুড়াল উদ্ধার করে।