আজ ২৭ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৭ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার:মঙ্গল ও রবিবার। শুভরত্ন:প্রবাল ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:উদার, মেধাবী। মৌলিক চিন্তাধারায় ধ্যান-ধারণার অধিকারী ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত। নেতৃত্ব ও সাংগঠনিক গুণাবলী রয়েছে আপনার। আপনি উদার, স্বাধীনচেতা, দিলখোলা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। চিন্তা ও কর্মে আপনি আপোসহীন। নিজের মতেই আপনি চলতে চান। মানবতাবাদী দৃষ্টিভঙ্গীর কারণে অন্যের কল্যাণ ও সমাজ সংস্কারের কাজে আপনি সদা প্রস্তুত। তবে সংঘাত, বাধা ও প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আপনার কিছু হতে চাইবে না। আপনি নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ হতে চান।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হ্যারিসন, কূটনীতিবিদ ডীন মাস্ক, আনোয়ার হোসেন মঞ্জু, কবির চৌধুরী, সুভাষ দত্ত, ইমরান নূর, মেজর জলিল, ড. হরগোবিন্দ খারানা, মিয়া ফ্যারো, কবি মনিশ ঘটক।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক পার্টনারের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদে জড়াবার আশংকা আছে। পুরানো কোন সমস্যার সমাধানে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির জন্য দুঃচিন্তা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যার ওপর অধিকতর গুরুত্ব দিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন ধরনের এক বিতর্কে না জড়ালেই ভালো করবেন। বিতর্ক ও বিবাদে পর্যবসিত হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ করা ঠিক হবে না। প্রয়োজনে বিনিয়োগের ব্যাপারে অভিজ্ঞ কারো পরামর্শ নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বাড়িতে কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোন বন্ধুর সাথে সাময়িক বিরোধ সৃষ্টি হতে পারে। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি নেবেন না। হঠাত্ কোন খারাপ সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কর্মচারীদের ওপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। অধীনস্থদের অসহযোগিতাকে আমল দেবেন না। সময়মতো ব্যবস্থা নেয়ার ফলে কাজকর্মে সফলতা আসবে। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আজ শরীর ভালো যাবে না। প্রয়োজনে বিশ্রাম নিন। সরকারি চাকরিজীবীদের কাজের চাপ বেড়ে যেতে পারে। সুনামহানির আশংকা আছে। যানবাহনে সতর্ক হয়ে চলাচল করুন। আজ কোন কিছু হারানো যেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কাউকে ধারকর্য না দিলেই ভালো করবেন। কারো বিয়ের ব্যাপারে নতুন কোন প্রস্তাব পেতে পারেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। পানি থেকে সাবধানতা অবলম্বন করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অসুস্থতার জন্য সাময়িক শয্যাশায়ী হতে পারেন। পারিবারিক যে কোন ঝামেলায় মাতা বা মাতৃস্থানীয় কারো পরামর্শ নিন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজের পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বিকালের দিক তুলনামূলকভাবে ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো বলা যায় না। রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। বিরোধীদের তত্পরতার প্রতি সতর্ক নজর রাখুন। কাজে মন বসানো খুব কঠিন হবে। বিশেষ কোন কারণে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। অসুস্থ আপনজন কেউ সুস্থ হয়ে উঠতে পারে। মনের কোন আশা পূরণ হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কারো পরামর্শ গ্রহণের আগে ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক লেনদেনে প্রতারিত হওয়ার আশংকা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোনো কারণে বিব্রত বোধ করতে পারেন। ফলে মানসিক শান্তি ক্ষুণ্ন হতে পারে। ঘনিষ্ঠ কেউ অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোন ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।
