জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২০
অতিথির স্মৃতি ১। ‘অতিথির স্মৃতি’ গল্পটি শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের পরিমার্জিত রূপ? ক) বিন্দুর ছেলে খ) মহেশ গ) বিলাসী ঘ) দেওঘরের স্মৃতি ২। ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কি? ক) বিবর্ণময় খ) অদ্ভুত গ) মালাকর ঘ) ফ্যাকাশে ৩। ‘পল্লীসমাজ’ ও ‘শ্রীকান্ত’ কী জাতীয় রচনা? ক) ছোটগল্প খ) উপন্যাস গ) নাটক ঘ) প্রবন্ধ ও উপন্যাস ৪। কলকাতা বিশ্ববিদ্যালয় শরত্চন্দ্রকে কোন উপাধি দেয়? ক) জগত্তারিণী খ) ডি.লিট গ) পিএইচডি ঘ) এম.ফিল ৫। অতিথির স্মৃতি গল্পটি মূলত— i) মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করা ii) প্রাণীর প্রতি উদাসীন হওয়া iii) প্রাণীর প্রতি সহনুভূতিশীল হওয়া কোনটি সঠিক? ক) i খ) i, ii গ) i, iii ঘ) i, ii, iii ৬। লেখক দেওঘরে এসেছিলো কোন কারণে? ক) বায়ু গ্রহণের জন্য খ) বায়ু পরিবর্তনের জন্য গ) রোগ বৃদ্ধির কারণে ঘ) হাঁটার জন্য ৭। দোয়েল উঠার করে কোন পাখির আগমন ঘটে? ক) বুলবুলি, শ্যামা, শালিক খ) বুলবুলি, কোকিল, ময়না গ) শালিক, কাক, ঘুঘু ঘ) বুলবুলি, শ্যামা, বাজপাখি ৮। ব্যাধের কাজ কী? ক) পাখি মারা খ) পাখি ধরা গ) পাখি দেখা ঘ) পাখি চালান দেওয়া ৯। বেনে-বউপাখি কতদিন পর লেখকের সামনে ফিরে এসেছিলো? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১০। কোন রোগীরা সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করতো? ক) বেরিবেরি খ) জ্বর গ) বাত ঘ) ক্যান্সার ১১। কুকুরটিকে মূলত তাড়িয়ে দিতো— i) মালি ii) মালি-বৌ iii) চাকরেরা কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) ii, iii ১২। লেখকের ঘরের সামনে গেইট কিসের ছিলো? ক) গ্রিলের খ) লোহার গ) স্টিলের ঘ) রাবারের ১৩। ‘মহিমাকীর্তন’ শব্দের প্রতিশব্দ হিসেবে আমরা নিচের কোন শব্দটি গ্রহণ করতে পারি? ক) সাধন খ) দিব্যলোক গ) ভোজন ঘ) ভজন ১৪। ‘হঠাত্ মনে হলো ওর চোখ যেন ভিজেভিজে’— এখানে ‘ওর’ বলতে আমরা কাকে বুঝি? ক) বেরিবেরি রোগীকে খ) বাতগ্রস্ত রোগীকে গ) কুকুরটিকে ঘ) গরিব মেয়েটিকে ১৫। নিচের কোন গাছের নাম ‘অতিথির স্মৃতি’ গল্পে পাওয়া যাবে? ক) বট খ) জামরুল গ) অশ্বত্থ ঘ) লিচু উত্তর :১ঘ,২ঘ,৩খ,৪ক,৫গ,৬খ,৭ক,৮ঘ,৯খ,১০গ,১১খ,১২খ,১৩ঘ,১৪গ,১৫গ