নবম শ্রেণির (ভোক) পড়াশোনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২০
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে। ওয়াকিল আহাম্মেদ জুনিয়র ইনস্ট্রাকটর হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নবাগত এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ আর এই দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রয়োজন কর্মমুখি শিক্ষার ক্ষেত্র। কর্মমুখি শিক্ষা শুরু করার মধ্যে অন্যতম হচ্ছে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম যা নবম শ্রেণি হতে ভর্তি শুরু হয়। আমাদের দেশে এই রকম শিক্ষাক্রম পরিচালনার সরকারি প্রতিষ্ঠান রয়েছে প্রতি জেলায় একটি করে যা টেকনিক্যাল স্কুল ও কলেজ নামে পরিচিত , জন শক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনে রয়েছে টিটিসি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল চালু রয়েছে যা সকল উপজেলায় দুই বা ততোধিক বিদ্যমান। আর এই সকল প্রতিষ্ঠানে ইতোমধ্যেই বিভিন্ন ট্রেডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। দেশে সর্বত্র যে ভয়াবহ বেকার সমস্যার অস্থিরতায় দেশবাসীকে ভবিষ্যত্ কর্মসংস্থান সম্পর্কে নিদারুন উদ্বিগ্ন করে তুলেছে। এই সমস্যার সমাধান কল্পে বৃত্তিমূলক বা কর্মমুখি শিক্ষার গুরুত্ব জাতি গভীরভাবে অনুভব করছে। আর এই সমস্যা সমাধানে তোমরা নতুন সৈনিক হিসেবে যোগ দিয়েছ। তাই আমি নবাগত শিক্ষার্থীদের জানাই স্বাগত। তোমাদের সামনে সুযোগ এবং সম্ভাবনার দুয়ার অনেক প্রশস্ত। জীবন সংগ্রামের যোগ্যতা অর্জনের প্রাকপ্রস্তুতি তোমাদের এখানেই অর্জন করতে হবে। নবাগত ছাত্র-ছাত্রীদের অব্যশই মনেরাখতে হবে জ্ঞানের পথ সাধনার পথ, জ্ঞানের পথ পবিত্রতা আর শৃঙ্খলার পথ। জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হলে নিরলস সাধনায় আত্ননিয়োগ করতে হবে। যেহেতু তোমরা বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করবে তাই সকল ব্যবহারিক ক্লাস খুব ভালভাবে করতে হবে। নবীন অবস্থায় তোমাদের মনে ইঞ্জিনিয়ারিং সর্ম্পকে অনেক প্রশ্ন জাগবে , কিছু কিছুর উত্তর পাবে , আবার কিছুর উত্তর পাবেনা , তখন হতাশ হবে না। উচ্চতর শিক্ষা ক্ষেত্রে সেগুলো ভালোভাবে জানতে পারবে। আর এই জন্য প্রয়োজন সাধনার। সাধনা থাকলে জীবনে সাফল্য অনিবার্য। আর সময়ের মূল্য ও নিয়মানুবর্তিতা সাফল্যের গুরুত্ব পূর্ণ উপাদান। শুধুমাত্র পাঠ্য বিষয় নয় এর সাথে পাঠ্যসহায়ক নানা কার্যক্রম সহ সাংষ্কৃতিক চর্চায় তোমরা অংশ গ্রহন করবে। সর্বশেষে নবাগত বৃত্তিমূলক শিক্ষার্থীদের শিক্ষাসময় হোক আন্দময় , সৃজনে সমৃদ্ধ। কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ [email protected]