যা কিছুু প্রথম

আপডেট : ০৩ মে ২০১৯, ১৯:২২

 

বাউন্ডারি

 

টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম বাউন্ডারির দেখা পেয়েছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুত্। বাংলাদেশি এই ওপেনার ভারতীয় পেসার শ্রীনাথকে প্রথম বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ১০ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অভিষেক টেস্টের প্রথম দিন শাহরিয়ার হোসেন বিদ্যুত্ ৮৩ মিনিট ক্রিজে থেকে ১২ রান করে সুনিল জোশির বলে আউট হয়ে যান। তবে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম উইকেট পতন ছিল মেহেরাব হোসেন অপির। জহির খানের বলে উইকেটকিপার সাবা করিমের গ্লাভসে ক্যাচ দিয়ে দেন তিনি।

 

সেঞ্চুরি

 

অভিষেক টেস্টের দ্বিতীয় দিন, অর্থাত্ ১১ নভেম্বর বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথম দিন তিনি ৭০ রানে অপরাজিত থাকেন। এর পর ৫৩৫ বল খেলে ১৪৫ রান করেছিলেন। আউট হয়েছিলেন আগারকারের বলে।

 

উইকেট শিকার

 

বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট উইকেটটি পেয়েছিলেন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ভারতীয় ওপেনার শিবশঙ্কর দাসকে বোল্ড করেছিলেন তিনি। ওই ইনিংসে মোট ৪৪.৩ ওভার বোলিং করে ৬ উইকেট শিকার করেছিলেন দুর্জয়।

 

শত উইকেট

 

বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো একশ’ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন

মোহাম্মদ রফিক। ২০০৮ সালের ১ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।          সূত্র:ইন্টারনেট অবলম্বনে