অতিদরিদ্র শিশুদের স্কুলগামী করার উদ্যোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৬
অতি দরিদ্র শিশুদের স্কুলগামী করার এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে এনজিও ব্র্যাক। পটুয়াখালী সদর উপজেলার ব্র্যাকের সিএফপিআর-এসিসিডি কর্মসূচির আওতায় জামুরা, ঢেউখালী, লাউকাঠী ও খলিসাখালী গ্রাম দারিদ্র্য বিমোচন কমিটি এ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি খলিসাখালী হাই স্কুল মাঠে ‘অতি দরিদ্র শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে আমাদেরও এগিয়ে আসতে হবে’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। মো. শাহিন হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার (ক.ম.) আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট (ক.ম.) মনিরুজ্জামান খান, শাখা ব্যবস্থাপক বিনয় কুমার বিশ্বাস, গ্রাম দারিদ্র্য বিমোচন কমিটির সভাপতি লক্ষণ দেবনাথ, আমীর আলী, আবদুস সাত্তার মৃধা, মাহতাব সিকদার, সহকারী শিক্ষক মো. আতাউল হক প্রমুখ। এ কর্মশালায় অতিদরিদ্র শিশু শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ‘অতি দরিদ্রদের জন্য আমাদেরও এগিয়ে আসতে হবে’ এ শ্লোগানে বের করা হয় শোভাযাত্রা।