ক্ষুদ্র ঋণ নিয়ে বক্তব্য রাখলেন আশা’র প্রেসিডেন্ট

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
আশা’র প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ২৩ জানুয়ারি স্টেথকাইড ইউনিভার্সিটি, গ্লাসগো, স্কটল্যান্ডে আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে ইনোভেটিভ মাইক্রোফিন্যান্স বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের এশীয় অঞ্চলের সাবেক প্রধান মি. প্রফুল প্যাটেল বিশেষ বক্তা ছিলেন। স্টেথকাইড ইউনিভার্সিটির শিক্ষক ও ডক্টরেট কোর্সের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও ২৪ জানুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অনুষ্ঠানে আশা’র প্রেসিডেন্ট বক্তৃতা করেন। এই অনুষ্ঠানে স্কটল্যান্ডের বিচার বিষয়ক মন্ত্রী এবং হাউজ অব কমন্স, বৃটেনের স্থানীয় এমপি বক্তৃতা করেন।-প্রেস বিজ্ঞপ্তি