বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক
হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
সুপ্রিয় বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ডান-বাম মিলকরণ, বর্ণনামূলক প্রশ্ন ধারাবাহিক আলোচনা করবো। তোমরা অধ্যায়টি প্রথমে পড়ে নিও।
গতকালের পর
৯। উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে কেন?
উত্তর: পরিবেশ দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণে বিঘ্ন ঘটছে। বাড়তি জনসংখ্যার বাড়তি প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল। ফলে অনেক উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে।
১০। পরিবেশ সংরক্ষণের সর্বোত্তম উপায় কী?
উত্তর: আমরা নানাভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। এর মধ্যে পরিবেশ সংরক্ষণের সর্বোত্তম উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা।
১১। পরিবেশ সংরক্ষণ বলতে কী বুঝ?
উ: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হলো: জনসচেতনতা বৃদ্ধি করা।
১২। শব্দ দূষণের উত্সগুলো কী কী?
উ: শব্দ দূষণের উত্সগুলো হলো— মাইক ব্যবহার, উচ্চস্বরে গান বাজানো, গাড়ির হর্ণ বাজানো, কলকারখানার শব্দ ইত্যাদি।
১৩। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে কর?
উ: পরিবেশ দূষনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমালয়ের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
১৪। বায়ু দূষণের ফলে তোমার দেহে কী কী রোগ হতে পারে?
উঃ বায়ুদূষণের ফলে আমার দেহে ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হূদরোগসহ আরো অনেক রোগ হতে পারে।
১৫। পরিবেশ সংরক্ষণের ২টি উপায় লেখ।
উ: পরিবেশ সংরক্ষণের ২টি উপায় হলো:
১। জনসচেতনতা বৃদ্ধি করা।
২। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি প্রক্রিয়াজাত করে ব্যবহার করা।
