গত রবিবার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সেবা সংস্থা এ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনের (এবিসি) উদ্যোগে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে সাইট সেভার্সের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি ও অধিকার বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিয়াবাদ ইসলামিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এবিসির মনিটরিং অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার। এবিসির কার্যক্রমের উপর বক্তব্য রাখেন এবিসির প্রজেক্ট অফিসার মো. আলী মাসুদ। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক, হাসিনা বেগম, লেহাজ উদ্দিন, মো. বশির আহমেদ, গাজী মাজহারুল প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ নিয়ে আলোচনা করা হয় ও প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, দায়িত্ব, কর্তব্য, তাদের পুনর্বাসন ও সহায়ক সেবায় বিভিন্ন ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান প্রসঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।
