আমতলীতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
বন্ধ করি যৌন হয়রানি, মুক্ত হোক নারীর চলাচল এই শ্লোগান নিয়ে বুধবার স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট ও বিসিএনএফ- এর সহযোগিতায় এনএসএস ও খলিফা ফাউন্ডেশনের আয়োজনে আমতলী একে পাইলট হাইস্কুল মাঠে এক যুব ও শিক্ষার্থী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শামসুদ্দিন শানু। সভায় বক্তব্য রাখেন সাউথ বেঙ্গল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল বিএসসি, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সম্পাদক এম সাঈদ খোকন ও সাংবাদিক রেজাউল করিম প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।