রানীশংকৈলে ডায়াবেটিক ক্যাম্প

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
রানীশংকৈল ডায়াবেটিক হাসপাতাল চত্বরে সমপ্রতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও অরবিস ইন্টারন্যাশনাল’র উদ্যোগে এবং বিশ্ব ডায়াবেটিক ফাউন্ডেশনের সহযোগিতায় ভ্রাম্যমাণ চক্ষু সেবা প্রকল্পের আওতায় দিনব্যাপি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডায়াবেটিকস রোগ (অতিরিক্ত মাত্রা) জনিত কারণে অন্ধত্ব প্রতিরোধ ও চিকিত্সায় পরিচালিত এ ব্যাম্পের নেতৃত্ব দেন ডা. আজিজুল ইসলাম। নির্ধারিত ২০০ টাকা ফি’র বিনিময়ে ওই দিন মোট ৫৩ জন ডায়াবেটিক রোগীর চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও স্বাস্থ্য সেবা হাসপাতালের সহকারি পরিচালক সামসুল আলম।