টাঙ্গাইলে মতবিনিময় সভা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
যৌন হয়রানি নির্মূল ইস্যুতে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্মসূচি অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছে ব্র্যাক কর্মকর্তারা। ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন), জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে। টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক শামসাদুল আখতার শামীম ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।