সিডর পরবর্তী দুর্যোগ ঝুঁকি হ্রূাস ও সহনক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ইআর প্লাস কর্মসূচির পরিচিতি ও মতবিনিময় সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির শিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবু, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, সুশীলনের জেলা সমন্বয়কারী সুলতানুজ্জামান প্রমুখ।
২০১১ সালের জুলাই থেকে উপজেলার সদর ইউনিয়ন ২ হাজার এবং ২০১২ সালের জানুয়ারি থেকে চরদুয়ানী ও কালমেঘা ইউনিয়নে আড়াই হাজার উপকারভোগীর মাটির কাজ ও দুর্যোগ প্রভাব সহনক্ষমতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ শেষে সুশীলন, বিশ্বখাদ্য কর্মসূচি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মাটির কাজ, খাল খনন, পুকুর খনন, রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে।
মতবিনিময় সভায় সুশীলনের জেলা সমন্বয়কারী সুলতানুজ্জামান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে তিনটি ইউনিয়নের ৪ হাজার ৫শ’ উপকারভোগী পরিবারের নারীর মাধ্যমে পারিবারিক আয়বৃদ্ধির জন্য আয়মূলক দক্ষতা উন্নয়নে ক্যাশ গ্রান্ট প্রদানের নিমিত্তে ইআর প্লাস কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপকারভোগীরা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে মাথাপিছু ১৫ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন ব্যবসায় পুঁজি খাটিয়ে আয়বৃদ্ধি করতে পারবে।
