বামনডাঙ্গায় এসডিএলজি প্রকল্প

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
গাইবান্ধার সু্ন্দরগঞ্জের বামনডাঙ্গা বৃহস্পতিবার ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে স্ট্রেংদেনিং ডেমোক্রেটিক লোকাল গভর্নেন্স (এসডিএলজি) প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা রিফ্রেশার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এম এ মতিন সরকার। এতে অংশ নেন ইউপি সদস্য আ, হান্নান, দেলোয়ার হোসেন, শাহাদত হোসেন, শাহাদুল আলম, আতাউর রহমান, ইউনুস আলী, নুরুজ্জামান মিয়া, নুর মোহাম্মদ, হামিদা বেগম, মাবিয়া বেগম, রূপালি বেগম, ইউপি সচিব আতাউর রহমান, প্রকল্পের সিআইজি ফোরামের সহ-সভাপতি আশরাফ আলী। প্রশিক্ষণ প্রদান করেন এসকেএস ফাউন্ডেশন এসডিএলজি প্রকল্পের সাদুল্যাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার একরামুল আলম ও সু্ন্দরগঞ্জ উপজেলার প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম। শেষে কর্মপরিকল্পনা তৈরি করা হয়।