বাঘায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পাকুড়িয়া ইউনিয়ন ভিজিলেন্স টিমের সমন্বয় সভা গত বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বে-সরকারি সংস্থা স্ব-উন্নয়ন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই সভার আয়াজন করে। পাকুরিয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে সভায় মহিলা আইনজীবী সমিতির মনিটরিং অ্যান্ড ইভ্যুলেশন অফিসার রমেন্দ্র নাথ পাল, প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট শামীমা আকতার মায়া, স্ব-উন্নয়নের প্রকল্প কর্মকর্তা আবু বাক্কার সিদ্দি্ক, ভিজিলেন্স টিমের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান, ইউপি সদস্য আব্দুর রউফ, সামিউল হক, আব্দুল আজিজ, আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
