গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১০
বাঁয়ের ছবিটা একবার মন দিয়ে দেখার চেষ্টা করুন তো। চশমা পড়া এই ভদ্রলোক কেন রাজ্যের কাগজ আর ম্যাগাজিনের মধ্যে দাঁড়িয়ে আছেন সে সম্পর্কে কি কোনো ধারণা করতে পারছেন আপনি? আসলে যুক্তরাজ্যের লন্ডন শহরের অধিবাসী এই লোকটির নাম জেমস হাইম্যান। আর তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ম্যাগাজিনের স্তুপ দেখতে পাচ্ছেন গিনেজের হিসেব অনুযায়ী সেটিই হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যাগাজিন বা সাময়িকির সংগ্রহ। বছরের পর বছর ধরে জেমস হাইম্যান নামের এই ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহের এই আকার ২০১২ এর শেষ ভাগে রেকর্ড গড়ার সময়ই ছিল ৫০,৯৫৩টি। আর এই রেকর্ডের খবরটি যখন পড়ছেন তখন নিরলসভাবে ম্যাগাজিন সংগ্রহ করে চলা জেমসের সংগ্রহটি যে আরও অনেকটাই বেড়েছে সে তো বলাই বাহুল্য।