মূর্খের সামনে এমনভাবে বিদ্যার কথা বলো না যা সে বুঝতে পারে না। তাহলে সে তোমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাববে। - হযরত আলী (রা.)
পুঁথিতে যে বিদ্যা থাকে, আর পরের হাতে যে ধন থাকে, দুটিই সমান। দরকারের সময় সে বিদ্যা বিদ্যা নয়, সে ধনও ধন নয়। - চাণক্য পণ্ডিত
যুদ্ধ করার চেয়ে সন্ধি করার বিদ্যাটা ঢের বেশি দূরহ। - রবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞানের অমৃত হয় আকণ্ঠ ভরে পান কর, নয়তো কর না। - আলেকজান্ডার পোপ
বিদ্যা মানুষের বিশ্বস্ত বন্ধু। - লর্ড হ্যালিকাস
