গলাচিপায় কৃষি উপকরণ বিতরণ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
পটুয়াখালীর গলাচিপায় বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টের উদ্যোগে মানুষের জন্য প্রকল্পের আওতায় বৃহস্পতিবার গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার পাঁচটি কৃষক সমিতির মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুব আলম।