১৫ বছর পর আজ শনিবার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এবার সভাপতি পদের প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি আবুল হাসেম সরকার ও গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিল্পপতি বশিরুল আলম মিয়াজীর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পদক বাসুদেব ঘোষ ও আব্দুস সালাম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম এবং উপজেলা যুবলীগ সভাপতি মহিউদ্দীন সিকদারের নাম শোনা যাচ্ছে।
