সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
চরভদ্রাসনে কিশোরীর আত্মহত্যা চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার নছরউদ্দিন মুন্সির ডাঙ্গীর হেলেনা (১৩) পেটের অসহ্য ব্যথা-যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মেয়েটির পিতা ভ্যানচালক নিজাম ফকির জানায়, গত ৬ মাস যাবত্ আমার মেয়ে পেটের অসহ্য ব্যথার কারণে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আমি এতই দুর্ভাগা যে, টাকার অভাবে মেয়েকে একজন ডাক্তারও দেখাতে পারিনি। গতকাল বিকেলে ফাঁকা বাড়ি পেয়ে সে গলায় ফাঁস দেয়। সিরাজগঞ্জে হাজী সম্মেলন সিরাজগঞ্জ প্রতিনিধি \ গতকাল শুক্রবার থেকে সিরাজগঞ্জে ২ দিনব্যাপী হাজী সম্মেলন শুরু হয়েছে। জেলা একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত ট্রাভেল ও হজ্ব এজেন্সি শহরের মোক্তারপাড়াস্থ “মীর ট্রাভেলসের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত হাজীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার উল্লাপাড়া উপজেলার এ সম্মেলনে বেলকুচি-তাড়াশ, শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলার প্রায় ৩ শতাধিক হাজী এতে যোগ দেন। সেনবাগে ইটভাটায় অভিযান সেনবাগ সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশাপাড় ইউনিয়নের খাজুরিয়া এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে হাজী আবদুল মান্নান বিকেসর ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা ওই অভিযান পরিচালনা করছেন। আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ইউএনও আনোয়ার পাশা ওই ইটভাটা পরিদর্শনকালে ভাটার মালিকপক্ষ জেলা প্রশাসনের কোন ধরনের অনুমতি পত্র কিংবা লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। বড়পুকুরিয়া কয়লাখনি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক ফুলবাড়ি সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় খনি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. আবুল কাশেম প্রধানীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ভূমি প্রতিমন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান। জগন্নাথপুরে বোরো আবাদ শুরু জগন্নাপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ হাওরের কৃষি জমিগুলোতে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও জগন্নাথপুর উপজেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো চাষ। বোরো মৌসুমের শুরুতেই তীব্র শীত উপেক্ষা করে কৃষকরা হাওরের জলাবদ্ধ জমিগুলো প্রস্তুত করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বোরো রোপণ করতে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার সবক’টি হাওরে ২৪ হাজার হেক্টর জমির মধ্যে ২০ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ চলছে। ১৯ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিবগঞ্জে বরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৮ রশিয়া গ্রামের একটি আপেল বরই বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক মোঃ শহিদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী মৃত হোসেন আলীর ছেলে মোজাম্মেল, কামাল, তোজাম্মেলসহ আরো কয়েকজন বুধবার গভীর রাতে ৬ বিঘা বাগানের বরই গাছ কেটে ফেলে বরই লুটপাট করে নিয়ে গেছে। নেত্রকোনায় ছাত্রলীগের সদস্য সংগ্রহ শুরু নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা কলেজ শাখা ছাত্রলীগের লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে নতুন সদস্য সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ খান রনি, সম্পাদক খোরশেদুল আলম এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু এবং সম্পাদক শাকিব খান রানা। তালায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ মায়ের উপর অভিমান করে রীতা আক্তার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের পিছনে একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে তালা উপজেলার বারুইহাটি গ্রামের মাহাবুর রহমানের মেয়ে ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ভালুকায় দুঃসাহসিক চুরি ভালুকা সংবাদদাতা \ বৃহস্পতিবার গভীর রাতে ভালুকা পৌর সদরে একটি স্বর্ণের দোকানসহ চারটি দোকানে দুঃসাহসিক চুরি হয়। এ সময় সংঘবদ্ধ চোরেরা ওইসব দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ১৮ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে চোরদল ভালুকা পৌরসভার কলেজ গেট এলাকার বরাইদ জুয়েলার্সের তালা ভেঙ্গে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ভর্তি একটি লোহার সিন্দুক নিয়ে যায়। একই রাতে পৌরসভার পাঁচ রাস্তার মোড় এলাকার ঋতু শাড়ী ঘরের সাটার ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, একই কায়দায় হাসান বস্ত্রালয় থেকে নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা ও খান স্যানেটারী থেকে ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মন্দির পোড়ানো মামলায় ৬ আসামি কারাগারে ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ডোবায় বাইড় পেতে মাছ ধরাকে কেন্দ্র করে গত বছরের নভেম্বর মাসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের কালীমন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। মামলার এজহারভুক্ত আটজন আসামির মধ্যে উপজেলার লাউর দুগনুই গ্রামের আনিছ মিয়া (৩০), রংগু মিয়া (৩৬), শেরে আলী (৩২), হাঞ্জেরা (২৮), রুহুল আমিন তালুকদার ওরফে রবমিয়া (৪০) ও বাখরপুর গ্রামের কুতুব উদ্দিন তালুকদার ওরফে কুতুব (৪০) এ ছয়জন আসামি বৃহস্পতিবার সকালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল ইসলাম আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নীলফামারীতে খয়রাতি চাল ইউপি গুদামে সৈয়দপুর সংবাদদাতা \ ধান চালের ঊর্ধ্বমুখি বাজার নিয়ন্ত্রণ করতে নীলফামারী জেলায় ৬০ হাজার ভিজিএফ কার্ডের বিপরীতে ৬ হাজার মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেয়। স্থানীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নীলফামারী জেলায় ৬০ হাজার ভিজিএফ কার্ডের বিপরীতে ৬ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এই খয়রাতি চাল গেল ১ ফেব্রুয়ারি বিতরণের কথা থাকলেও সেই খয়রাতি চাল বিতরণ না করে সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ইউপি চেয়ারম্যানরা পরিষদ গুদামে মজুত করে রেখেছে। গাজীপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মেজবাউদ্দিন শরীফ মেজবাকে সভাপতি ও প্রণয় চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গাজীপুর জেলা শাখার আহবায়ক মুহাম্মদ শাহীন ও সদস্য সচিব কামরুজ্জামান রিপন গতকাল বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন দিয়েছেন। মিরসরাইয়ে মসজিদে নির্মাণ সামগ্রী দিল বিএসআরএম মিরসরাই সংবাদদাতা \ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের বিশ্বরোড নুরানী মসজিদের অজুখানা নির্মাণের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন বিএসআরএম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে বিএসআরএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ সামগ্রীগুলো তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জহিরউদ্দিন, হেড সাপোর্ট ফাংশান মো. হেফাজতুর রহমান প্রমুখ। সাতকানিয়ায় চৌধুরীহাটে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ গত ৭ জানুয়ারি বিকাল চার ঘটিকার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ঢেমশা চৌধুরীহাটে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঢেমশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ তদন্ত কেন্দ্রটির উদ্বোধক ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী পিপিএম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, এএসপি রুহুল আমিন ছিদ্দিকি প্রমুখ। আড়াইহাজারে একরাতে ৪টি ডাকাতি গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে এক রাতে ৩টি বাড়ি ও একটি স্কুলে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার পাঁচরুখী, মহনপুর ও কুমারপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ১২/১৩ জনের মুখোশ পরিহিত ডাকাত দল পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ে হানা দেয়। প্রধান শিক্ষক সত্যরঞ্জন দাস জানান, অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নাইট গার্ড মানিক মিয়াকে বেঁধে ৭টি চেয়ার, ১টি কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরে অপর একটি ডাকাতদল দুপ্তারা কুমারপাড়া গ্রামের মোহাম্মদ আলী ও উকিলউদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। জীবননগরে বোমাসহ ডাকাত গ্রেফতার জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাকা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী দু’টি বোমাসহ হায়দার আলী নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। বুধবার ভোররাতে একদল ডাকাত মানিকের বাড়ির পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়াকালে গ্রামবাসীদের নজরে আসলে তারা ডাকাতদলকে ধাওয়া করে। আটককৃত ডাকাত জেলা সদরের বেগমপুর ইউনিয়নের খোরশেদপুরের মৃত কুদরত আলীর ছেলে। মনোহরগঞ্জে ডাকাতি মামলায় ১টি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার