ছাত্র সংসদ নির্বাচন জরুরি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ নেই। সর্বশেষ ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। নির্বাচিত ছাত্র সংসদের অভাবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বর্তমানে অশান্ত পরিবেশ বিরাজ করছে। ফলে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে গ্রুপিং দলাদলি মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, দখল বাণিজ্য ও ছাত্র সংগঠনের বিভিন্ন গ্রুপের ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষ শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এক শ্রেণির নেতা-কর্মীর উচ্ছৃঙ্খলতা যেন থামছেই না। স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর পর বিশ্ববিদ্যালয়সমূহে এ অবস্থা চলতে দেওয়া উচিত নয়। ছাত্র সংগঠনসমূহে সরাসরি দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি থেকে দূরে রাখতে ছাত্র সংসদ নির্বাচন পদ্ধতিতে সংশোধনী আনতে হবে। দীর্ঘ দুই দশক বিশ্ববিদ্যালয়সমূহে নির্বাচন না হওয়ার কারণে জাতি আজ মেধাশূন্য রাজনৈতিক নেতৃত্বের হাতে যাচ্ছে যার পরিণাম শুভ নয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে নির্বাচন করতে গেলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আগামী দুই দশকের জন্য প্রচলিত নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এর বিকল্প নেই। ঢাকা