উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন শাহ সুফি আল্লামা হজরত শামসুল হুদা পাঁচবাগী (র.) এর ৩০ তম বাত্সরিক শরিকা খতমে জালালী ও দোয়া মাহফিল আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই মাহফিল ময়মনসিংহ জেলার ভালুকার সাতেঙ্গার কলিমুদ্দিন সরকার বাড়ীতে অনুষ্ঠিত হবে। পাঁচবাগী (র.) এর উত্তরসূরী মাওলানা ডা. আবদুল কাইউমের পক্ষ থেকে মাহফিলে পাঁচবাগীর (র.) মুরিদ আশেকানদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
