চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে নিহত ১

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলসুমা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আগুনে গ্রামের ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।