শোক সংবাদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
মামুন-উর-রশীদ বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং শ্রম আদালতের সদস্য মামুন-উর-রশীদ চৌধুরী গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। গতকাল রাজধানীর মিরপুরে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সকাল ১০টায় তার দাফন সম্পন্ন হবে। হাফেজা চৌধুরী গণফোরাম কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীর মা হাফেজা চৌধুরী (৮৩) বৃহস্পতিবার মিরপুরস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। রেজিয়া বেগম ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলনের মা রেজিয়া বেগম (৭২) বৃহস্পতিবার উত্তর গোরানে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ ছেলে এবং ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।