মো. আসলাম আহমেদ
আজ সেতু এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আসলাম আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ব্যবসায় প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজ, নিমতলী, ঢাকায় বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মো. আবদুর রশীদ
আজ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মরহুম মো. আবদুর রশীদের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের বাসভবন বনানী, ঢাকায় কোরানখানি, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
