কাঠাফাটা রোদ্দুরে
ছুটে যায় বোধ দূরে
পিপাসায় কেঁপে ওঠে চাষিদের চিত্ত
তবু তারা রোদে পুড়ে কাজ করে নিত্য
তাদের এই চেষ্টায়
আমাদের দেশটায়
অর্থের সমাহার বাড়িতেছে সর্ব
এরা হলো আমাদের বাংলার গর্ব
এরা হলো পৃথিবীর
সব চেয়ে নীতি বীর
রণে চলে জনতার শর্মের জন্য
মুখে তুলে দেয় তারা এক মুঠো অন্ন
