কুতুকছড়ি থেকে গ্রামীণ ফোনের প্রকৌশলীসহ ৩ জন অপহূত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
রাঙ্গামাটির কুতুকছড়ি থেকে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের এক প্রকৌশলীসহ ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার কুতুকছড়িতে গ্রামীণফোন টাওয়ারের নেটওয়ার্কের কাজ করতে গেলে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। দুর্বৃত্তরা এ সময় তাদের ব্যবহূত গাড়ীটি রাস্তায় ফেলে রেখে যায়। অপহূতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন প্রকৌশলী মোয়াদ হোসেন ও গাড়ী চালক শামসুদ্দিন। পুলিশ সুপার অপহরণের ঘটনা নিশ্চিত করেছেন।