আজ ২৮ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৮ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ১ ও ৪। শুভবার:রবিবার। শুভরত্ন:চুনী ও গার্নেট ।
প্রকৃতিগতভাবে আপনি:উদার, মেধাবী ও মৌলিক চিন্তাধারার অধিকারী। আপনি সৃজনশীল ও উচ্চাভিলাষী। দৃঢ় ইচ্ছাশক্তি আছে। আপনাকে ভাগ্য গড়ার সংগ্রামে নামতে হতে পারে। অন্যের মতের গুরুত্ব আপনার কাছে কম। নিজের পরিকল্পনা অনুসারে চলতে চান। বন্ধুবত্সল হলেও অন্যের সাথে লেনদেনে আপনাকে সতর্ক থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যিক চার্লস ল্যাম্প, বরিস পস্তারনাক, নাট্যকার বার্টট ব্রেখট, রবার্ট ওয়াগনার, হেরল্ড মেকমিলান, পদার্থ বিজ্ঞানী ওয়াল্টার ব্রেটটেইন, রেজোয়ান সিদ্দিকী, বদিউর রহমান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় আশাপ্রদ উন্নতি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। রক্ত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কারো কাছে মূল্যবান কিছু গচ্ছিত রাখা ঠিক হবে না। গচ্ছিত রাখলে ফেরত নাও পেতে পারেন। অতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায় হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সুনাম ও সাফল্য আসতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে কিছু সুযোগ-সুবিধা পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অপচয় এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কোন দ্রব্য খোয়া যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অকারণে উদ্বেগ পরিহার করুন। আপনজনদের কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বৈষয়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বাড়িতে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। কাজকর্মে কেউ বাধার সৃষ্টি করতে পারে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য আশা করতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর ভালো নাও থাকতে পারে। হঠাত্ বুকের ব্যথা দেখা দিতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। চিত্রশিল্পীদের জন্য দিনটি শুভ। কর্মে সাফল্য ও স্বীকৃতি পেতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ বিবাদ এড়িয়ে চলতে চেষ্টা করুন। আবেগ সংযত রাখতে পারলে ভালো করবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা অশুভ। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রিয়জনের খবর নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলে ভালো করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অপচয় ক্ষতিকর হতে পারে। সংবাদকর্মীদের জন্য দিনটি শুভ। সুনাম ও প্রশংসা পেতে পারেন। পারিবারিক কোনো সমস্যা সমাধানে সফল হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিপরীত লিঙ্গের কেউ সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্রয় দিলে ভুল করবেন। পরিবার-পরিজনের প্রতি অধিকতর মনোযোগ দিন। ব্যবসায় চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। প্রয়োজনে বয়স্ক কারো পরামর্শ নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কারো কাছে কিছু আমানত রাখবেন না। সুযোগ পেলেই আমানত খেয়ানত করতে পারে। শরীর ভালো যাবে না। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ।
