আন্তরিকভাবে কাউকে স্বাগত বা বিদায় জানানোর সময় কিংবা নানা উত্সব-আয়োজনে আমরা অনেকসময়ই একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে থাকি। তবে কোনো ধরনের উত্সব বা আয়োজনের অংশ হিসেবে নয়, বরং রেকর্ড গড়ার লক্ষ নিয়েই কিছুদিন আগে এক ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের সাথে কোলাকুলি করার মিশনে নেমেছিলেন ভারতের অন্ধ্র প্রদেশের টেকালি শহরের অধিবাসী জয়সিমহা রাভিরালা। আর নিজের লক্ষে অটুট থেকে মাত্র এক ঘণ্টা সময়ের মাঝেই ২,৪৩৬ জন ব্যক্তির সাথে কোলাকুলি করে নতুন এক রেকর্ড গড়েন জয়সিমহা। এই কাজটিতে জয়সিমহা এতোটাই দ্রুত অগ্রসর হয়েছিলেন যে প্রতিটি কোলাকুলিতে তার সময় লেগেছিল গড়ে মাত্র ১.৪৮ সেকেন্ড করে।
