দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :দোস্ত আমার না ১০০টা টাকা খুব দরকার।
দ্বিতীয় বন্ধু :এই যাহ! তোর কথা শুনে তো আমারও মনে হচ্ছে ১০০ টাকা খুব দরকার।
প্রথম বন্ধু :কেন? আমি বলার পর তোর আবার হঠাত্ করে ১০০ টাকা দরকার হলো কেন?
দ্বিতীয় বন্ধু :আরে তোকে টাকাটা দেব বলেই তো আমার আগে টাকাটা দরকার।
সাংবাদিক :আপনি এখন কী বানাচ্ছেন জানতে পারি?
পাগল বিজ্ঞানী :একটা বহনযোগ্য...
সাংবাদিক :বহনযোগ্য কী?
পাগল বিজ্ঞানী :বহনযোগ্য কী তা তো জানি না। এতদিনে শুধু হাতলটা বানিয়েছি। এখন এর সাথে জুড়ে দেওয়ার মতো কোনো যন্ত্র বানাতে পারলে তবেই না বলব বহনযোগ্য কী বানাচ্ছি!
প্রথম বন্ধু :আচ্ছা তোর কি মনে হয় টেলিভিশন একসময় সংবাদপত্রের জায়গা দখল করে নেবে?
দ্বিতীয় বন্ধু :না, এটা মনে হয় কখনোই সম্ভব হবে না।
প্রথম বন্ধু :কেন?
দ্বিতীয় বন্ধু : আরে বোকা, টেলিভিশন দিয়ে কি কখনো গরমের সময় হাতপাখার কাজ চালিয়ে নিতে পারবি?
