প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪২
আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে ডানবাম মিলকরণ তৈরি করে উত্তরসহ পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস দ্বিতীয় অধ্যায়; আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন মিলকরণ ১। ক. বাণিজ্য করার উদ্দেশ্যে মানুষ ছিল কৃষক ও দরিদ্র খ. পলাশীর যুদ্ধ হয় স্বাধীন নবাব গ. বাংলার সংখ্যাগরিষ্ঠ ১৮৫৭ সালে ১৭৫৭ সালে ঘ. সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ বাংলায় ইংরেজদের আগমন ঘটে উত্তর: ক. বাণিজ্য করার উদ্দেশ্যে - বাংলায় ইংরেজদের আগমন ঘটে। খ. পলাশীর যুদ্ধ হয়-১৭৫৭ সালে। গ. বাংলার সংখ্যাগরিষ্ঠ- মানুষ ছিল কৃষক ও দরিদ্র। ঘ. সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ- স্বাধীন নবাব। ২। ক. সিরাজউদ্দৌলা ছিলেন বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খ.সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন রাজত্ব করেন গ. ইংরেজরা এদেশে দুশো বছর ২৩ বছর ২২ বছর ঘ. ইংরেজরদের বাণিজ্য সংস্থার নাম আলিবর্দী খাঁর দৌহিত্র উত্তর: ক. সিরাজউদ্দৌলা ছিলেন- আলিবর্দী খাঁর দৌহিত্র। খ.সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন-২২ বছর বয়সে। গ. ইংরেজরা এদেশে দুশো বছর- রাজত্ব করে। ঘ. ইংরেজরদের বাণিজ্য সংস্থার নাম- বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ৩। ক. মীর জাফর ছিলেন একজন ১৯০৫ সালে ১৯০৬ সালে খ. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯১১ সালে গ. বঙ্গভঙ্গ রদ হয় বিশ্বাসঘাতক ঘ. বাংলা ভাগ হয় রাজনৈতিক দল গঠিত হয় উত্তর: ক. মীর জাফর ছিলেন একজন- বিশ্বাসঘাতক। খ. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস- রাজনৈতিক দল গঠিত হয়। গ. বঙ্গভঙ্গ রদ হয়-১৯১১ সালে। ঘ. বাংলা ভাগ হয়-১৯০৫ সালে। ৪। ক. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ঢাকায় অবস্থিত বরিশালে অবস্থিত খ. ১৮৫৭ সালে সিপাহি ভাগ কর শাসন কর নীতি গ. তিতুমীর যুদ্ধরত অবস্থায় বিদ্রোহ হয় ঘ. বাহাদুর শাহ পার্ক মারা যান উত্তর: ক. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য-ভাগ কর শাসন কর নীতি। খ. ১৮৫৭ সালে সিপাহি- বিদ্রোহ হয়। গ. তিতুমীর যুদ্ধরত অবস্থায়- মারা যান। ঘ. বাহাদুর শাহ পার্ক- ঢাকায় অবস্থিত। ৫। ক. ১৭৭০ সালে বাংলায় চব্বিশ পরগনা জেলায় খ. ১১৭৬ ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর তিতুমীর ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল গ. বাঁশের কেল্লা যুদ্ধ পরিচালনা করেন নামে পরিচিত ঘ. তিতুমীর জন্মগ্রহণ করেন মীর কাশিম উত্তর: ক. ১৭৭০ সালে বাংলায়- ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। খ. ১১৭৬ ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর- নামে পরিচিত। গ. বাঁশের কেল্লা যুদ্ধ পরিচালনা করেন-তিতুমীর। ঘ. তিতুমীর জন্মগ্রহণ করেন-চব্বিশ পরগনা জেলায়।