আজ নবম শ্রেণির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১(১ম পত্র) এর প্রথম অধ্যায় “ ইলেকট্রন থিওরি ” হতে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।
ইলেকট্রন থিওরি
১। প্রশ্ন : অনু ও পরমানু কাকে বলে ?
উত্তর : অনু : মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কনা যা ঐ পদার্থের ধর্ম অক্ষুন্ন রেখে স্বাধীন ভাবে বিরাজ করতে পারে , তাকে অনু বলে।
পরমানু : অনুর ক্ষুদ্রতম কণাই পরমানু। কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিকি্রয়ায় অংশগ্রহন করতে পারে তাকে ঐ মৌলের পরমানু বলে।
২। প্রশ্ন : ইলেকট্রন কী ?
উত্তর : ইলেকট্রন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ঘুরে এবং নেগেটিভ চার্জ বহন করে। এর সংকেত e- ।
৩। প্রশ্ন : প্রোটন কী ?
উত্তর : প্রোটন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। ইহা ধনাত্নক চার্জ বহন করে।
৪। প্রশ্ন : নিউট্রন কী ?
উত্তর : নিউট্রন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। ইহা চার্জ নিরপেক্ষ।
৫। প্রশ্ন : পারমানবিক ভর কী ?
উত্তর : পরমানুর প্রোটন বা নিউট্রনের ভরকে পারমানবিক ভর বলে।
৬। প্রশ্ন : পারমানবিক সংখ্যা কী ?
উত্তর : পরমানুর ইলেকট্রন বা প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে।
৭। প্রশ্ন : নিউিক্লিয়াস কী ?
উত্তর : পরমানুর কেন্দ্র , যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে
৮। প্রশ্ন : পরমানুতে ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের অবস্থান চিত্রের মাধ্যমে দেখাও।
উত্তর : নিম্নে একটি সিলিকন পরমানুর ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের অবস্থান চিত্রের মাধ্যমে দেখানো হল :-
চিত্র : সিলিকন পরমানুর ইলেকট্রন বিন্যাস
নোট : প্রতি কক্ষপথের ইলেকট্রন সংখ্যা
E=2n2 এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে।
যেমন ১ম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা
E=2n2 = 2 x 12 = 2 টি
[এখানে n = কক্ষপথের সংখ্যা]
২য় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা
E=2n2 = 2 x 22 = ৮ টি
৩য় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা
E=2n2 = 2 x 3 2 = ১৮ টি
একই নিয়মে পরবর্তী কক্ষপথের ইলেকট্রন গুলি নির্ণয় করতে হবে। যেহেতু সিলিকন পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৪ , সেহেতু এর ৩ য় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে , প্রথম ও দ্বিতীয় কক্ষপথে সূত্রানুযায়ী ইলেকট্রন বসানোর পর যে ৪ টি ইলেকট্রন বাকী থাকবে সেই ৪ টি।
মনেরাখতে হবে যে , কোন পরমানুর সর্বশেষ কক্ষপথে ৮ টির বেশি ইলেকট্রন থাকবে না এবং যে কোন কক্ষে ১৮ টির বেশি ইলেকট্রন থাকবে না।
কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮
[email protected]
