বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত যশোর ডিজিটাল এক্সপোতে নেটবুকের সাথে মোবাইল ফোন উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই মেলায় প্লাটিনাম স্পন্সর কম্পিউটার সোর্সের ব্র্যান্ড ফুজিত্সু, নরটন ও ফক্সকন। মেলায় ফুজিত্সুর লাইফবুক, অ্যান্টিভাইরাস, নরটন ও ফক্সকন মাদারবোর্ড প্রদর্শন করছে কম্পিউটার সোর্স। পাশাপাশি প্রতিটি প্রোলিংক নেটবুক কিনলেই ক্রেতাদের জন্য উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি করে মোবাইল ফোন। সেইসাথে একই ব্র্যান্ডের ইউপিএস ও নেটওয়ার্ক পণ্য কিনলেই প্রতিটির সাথেই ক্রেতাদের দেওয়া হচ্ছে নগদ মূল্য ছাড়।
