ভাণ্ডারিয়ার ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ২০০৯ সালের চূড়ান্ত মাস্টার্স পরীক্ষায় সকল শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৭ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফলাফল প্রকাশিত হয়। উল্লেখ্য উক্ত কলেজ থেকে ২০০৯ সালের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা বরিশাল বি এম কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শতভাগ পাস করে। সমাজ বিজ্ঞান বিভাগে ৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
