দীর্ঘ ৮ বছর পর গত শুক্রবার বিকালে মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট মো. আফজাল হোসেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে দ্বিতীয়বারের মত কাজী মো. মোখলেসুর রহমান সভাপতি ও মো. ইউনুচ আলী সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
