হযরত বরকতউল্লাহ খানের চেহলাম ও আলোচনা সভা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৭
বাংলাদেশ বিশ্ব শান্তি আহবায়ক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অলিয়ে কামেল মরহুম হযরত মোহাম্মদ বরকতউল্লাহ খানের চেহলাম ও ধর্মীয় আলোচনা সভা গত বৃহস্পতিবার সকাল হতে বিকাল পর্যন্ত মিরপুর ১০ নং ওয়ার্ড কমিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত সভায় উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবন সম্পর্কে বলেন: মরহুম হযরত মোহাম্মদ বরকতউল্লাহ খান আজীবন ধর্ম, বর্ণ, ভাষা, নির্বিশেষে সমগ্র মানবজাতির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে বিশ্ব শান্তি কায়েম ও পরকালে নিশ্চিত মুক্তির পথ প্রদর্শন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বিশ্ব শান্তি আহবায়ক সমিতির বর্তমান সভাপতি মানবজাতির অধ:পতনের নানাদিক আলোচনা করে বিশ্ববাসীকে ইহকালের শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে ও পরকালে নিশ্চিত মুক্তির দিকে আহবান করেন। -প্রেস বিজ্ঞপ্তি