রোগী :ডাক্তার সাহেব, আমি তো গত দুই সপ্তাহ থেকেই রোজ ৫০ টাকার ওষুধ খাচ্ছি। কিন্তু কোনো লাভ তো হচ্ছে না।
ডাক্তার :তাহলে এক কাজ করুন। আগামী সপ্তাহ থেকে আপনি ৪০ টাকার ওষুধ খান। এতে আপনার অসুখ সারবে কি না জানি না। তবে প্রতি দিন কমপক্ষে ১০ টাকা করে লাভ তো হবে!
এক রোগী অপারেশন থিয়েটার থেকে ছুটে পালাচ্ছেন । তাকে এভাবে ছুটতে দেখে এক ডাক্তার তার পথ আগলে দাঁড়ালেন।
ডাক্তার :ব্যাপার কী, আপনি এভাবে পালাচ্ছেন কেন?
রোগী :সাধে কী আর পালাচ্ছি?
ডাক্তার :ঘটনাটা খুলেই বলুন না।
রোগী :নার্স বলছেন, খুব সহজ অপারেশন, ভয়ের কোনো কারণ নেই।
ডাক্তার :নার্স তো ঠিকই বলেছেন।
রোগী :তিনি কথাটি আমাকে বলেননি, বলেছেন যিনি অপারেশন করবেন, সেই ডাক্তারকে।
প্রথম বন্ধু :কি রে তোকে দেখতে কেমন দেখাচ্ছে! শরীর খারাপ করেছে না কি?
দ্বিতীয় বন্ধু :আর বলিস না, কয়েক রাত হলো মোটেও ঘুম হচ্ছে না। দারুণ দুশ্চিন্তায় আছি রে। হাজার পাঁচেক টাকা না পেলে খুব সমস্যা হয়ে যাবে।
প্রথম বন্ধু :কী বলিস? তুই আমার সঙ্গে দেখা করিসনি কেন?
দ্বিতীয় বন্ধু :সত্যি বলছিস? তুই আমাকে ধার দিবি? দিলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি।
প্রথম বন্ধু :কি যে বলিস! আমি তোকে ধার দেব অত টাকা আমার কই। আমি আরও তোকে বলতে চাইছিলাম যে আমার কাছে একটা ভালো ঘুমের ওষুধ ছিল তো তাই তুই আমার কাছে এলে আমি তোকে ওটা দিতে পারতাম!
