প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
প্রথম অধ্যায়: জীব ও আমাদের পরিবেশ শূন্যস্থান পূরণ করো । ১। উদ্ভিদের পাতায় সবুজ ...... রয়েছে। ২।সবুজ কণিকা হচ্ছে......। ৩। সবুজ উদ্ভিদ......প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই - অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে । ৪। প্রাণি ...... অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ছাড়ে। ৫। উদ্ভিদ ও প্রাণি ......এবং অক্সিজেনের জন্যে একে অন্যের ওপর নির্ভরশীল । ৬। সব প্রাণি ......ত্যাগ করে । ৭। অনেক উদ্ভিদ আছে যেগুলো বিভিন্ন প্রাণি এবং ...... আবাসস্থল । ৮। জড় পরিবেশ নানাভাবে ...... জীবনধারণকে প্রভাবিত করে । ৯। জীবজগতে উদ্ভিদ ও...... একে অপরের সাহায্যে বেঁচে থাকে । ১০। প্রাণি নিজের ..... নিজে তৈরি করতে পারে না। ১১। পৃথিবীর সকল প্রাণি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ......ওপর নির্ভরশীল। ১২। ......ও প্রাণি একে অপরের ওপর নির্ভরশীল। ১৩। শক্তির প্রধান উত্স......। ১৪।সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ......তৈরি করে। ১৫। প্রাণি তার ...... জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। ১৬। কয়েকটি ...... যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়। ১৭।সকল প্রাণীর বেেঁচ থাকার জন্য...... প্রয়োজন। ১৮। সকল উদ্ভিদ ও প্রাণীর বেেঁচ থাকার জন্য ...... প্রয়োজন। ১৯। ...... ও প্রাণি থেকে আমরা খাদ্য ও ওষুধসহ আমাদের বেেঁচ থাকার অনেক জিনিস পাই । ২০। পানি না থাকলে কোনো উদ্ভিদ ও প্রাণি ......পারে না । শুদ্ধ বাক্যটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো । ১। ছোট প্রাণীকে বড় প্রাণি খাদ্য হিসেবে গ্রহণ করে। ‘শুদ্ধ’ ২। কীটপতঙ্গ ও পাখির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। ‘শুদ্ধ’ ৩। উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে। ‘শুদ্ধ’ ৪। প্রাণি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ‘অশুদ্ধ’ ৫। প্রাণীর মলমূত্র মাটির উর্বরতা হ্রাস করে। ‘অশুদ্ধ’ ৬। কয়েকটি খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়। ‘শুদ্ধ’ ৭।বায়ু ব্যতীত উদ্ভিদ ও প্রাণী বাচঁতে পারে। ‘অশুদ্ধ’ ৮। উদ্ভিদের কাণ্ডে সবুজ কণিকা রয়েছ । ‘অশুদ্ধ’ ৯। সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল । ‘শুদ্ধ’ ১০। সব প্রাণি মলমূত্র ত্যাগ করে না । ‘অশুদ্ধ’ ১১। জীবজগতে উদ্ভিদ ও প্রাণি একে অপরের সাহায্যে বেেঁচ থাকে । ‘শুদ্ধ’ ১২। পানি না থাকলে কোনো উদ্ভিদ ও প্রাণি বাচঁতে পারে না। ‘শুদ্ধ’ ১৩। শক্তির প্রধান উত্স সূর্য। ‘শুদ্ধ’ ১৪। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। ‘শুদ্ধ’ ১৫। সকল প্রাণীর বেেঁচ থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় না। ‘অশুদ্ধ’ উত্তর : ১। কণিকা ২। ক্লোরোফিল ৩। সালোকসংশ্লেষণ ৪। শ্বাসকার্যে ৫। কার্বন ডাই- অক্সাইড ৬।মলমূত্র ৭। কীটপতঙ্গের ৮। জীবের ৯। প্রাণী ১০। খাদ্য ১১। উদ্ভিদের ১২। উদ্ভিদ ১৩। সূর্য ১৪। খাদ্য ১৫। খাদ্যের ১৬। খাদ্য শৃঙ্খল ১৭। শক্তি ১৮। শক্তি ১৯। উদ্ভিদ ২০। বাচঁতে