ছুটছে বায়ার্ন, ডর্টমুন্ডের হার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
বায়ার্ন মিউনিখের কোচ জাপ হেইঙ্কস তৃপ্ত দৃষ্টিতে দেখছেন তার দল প্রচেষ্টার পূর্ণতা দিয়ে বুন্দেসলিগায় ১৫ পয়েন্ট ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে গেছে। গত শনিবার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি ৪-০ গোলে জয় পায় শালকের বিপক্ষে। হেইঙ্কস মনে করেন খেলোয়াড়দের এই সফলতার পেছনে মানসিক প্রসন্নতা কাজ করছে। জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড এইদিন হেরে গেছে হামবুর্গের বিপক্ষে ৪-১ গোলে। বায়ার্ন ২১ খেলা শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ডর্টমুন্ডের অর্জন সেখানে ৩৯ পয়েন্ট। অ্যালিয়েঞ্জ এরেনাতে বায়ার্ন কোচ হেইঙ্কস বলেন,‘খেলোয়াড়দের দিকে তাকিয়ে দেখুন তারা মজা করেছে। একটি দলের কোচের খুশির কারণ এটি।’ হেইঙ্কস চলতি মৌসুমের পর দায়িত্ব ছেড়ে দিচ্ছে। সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নিচ্ছেন দলটির। ১ জুলাই বায়ার্নে দায়িত্ব নেবেন গার্দিওলা। এই ম্যাচে বায়ার্নের লেফট ব্যাক ডেভিড অ্যালেবা জোড়া গোল করেন। অপর দুটি গোল বাস্তিয়েন শোয়েনস্টেইগার এবং মারিও গোমেজের। শনিবারের ফলাফল বরুশিয়া ডর্টমুন্ড ১ হামবুর্গ ৪ বরুশিয়া মনশেন গ্লাডবাখ ৩ বায়ার লেভারকুসেন ৩ ফ্রাঙ্কফুর্ট ০ নূরেমবার্গ ০ হ্যানোভার ১ হফেইনহ্যাম ০ গ্রুথার ফার্থ ০ ভলভসবুর্গ ১ স্টুটগার্ট ১ ওয়েরডার ব্রেমেন ৪ বায়ার্ন মিউনিখ ৪ শালকে ০