পদত্যাগের হুমকি তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হামদি জেবালির দেয়া অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালী সরকারের প্রস্তাব মেনে না নিলে তিনি নিজেই পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। নিজের দল এন্নাহদা পার্টি এবং বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন। জেবালি জানান, আগামী সপ্তাহের মাঝামাঝি তিনি নতুন মন্ত্রিসভা উপস্থাপন করতে পারেন। যদি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তা গ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। গত বুধবার দেশটির বিরোধী দলীয় নেতা চোকরি বেলাইদ নিহত হওয়ার পর জেবালি প্রথমবারের মতো টোকনোক্র্যাট সরকার গঠনের কথা জানান। তার দল এন্নাহদা পার্টি জেবালির এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। যদিও শুক্রবার জেবালি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, দলের সমর্থন অজন করতে পারবেন। এর ফলে সরকার গঠনের বিষয়টিতে এখনো অস্পষ্টতা রয়েছে।