সোনারগাঁওয়ে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
সোনারগাঁওয়ে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু এবং তার সহযোগী গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে তালতলা বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টায় তালতলা বাজার এলাকায় ছিনতাইকালে লোকজন দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। পরে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে একজন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। অপর আহত মোহাম্মদ শরিফের (৩০) বাড়ি ঢাকার রায়েরবাগ এলাকায়।